ভাটপাড়ায় বোমাবাজিতে যুবকের মৃত্যু, ফের রাজ্যপালের নিশানায় রাজ্য

Updated : Jun 06, 2021 21:16
|
Editorji News Desk

ফের রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভাটপাড়ায় বোমাবাজিতে তরুণের মৃত্যুর ঘটনায় টুইট করলেন রাজ্যপাল। রবিবার ভাটপাড়ায় এক জুটমিল শ্রমিককে লক্ষ করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর নাম জেপি যাদব।

রবিবার সন্ধ্যায় রাজ্যপাল টুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা আরও একটি ২৫ বছরের তরুণের জীবন নিয়ে নিল। বেলা সাড়ে ৩টে নাগাদ ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কয়লাডিপো মোড়ে বোমা হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের। বাংলায় যেখানে আগুন জ্বলছে, সেখানে আগুন নেভাতে পুলিশের কোনও চেষ্টার লক্ষণ দেখছি না’। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশকে ট্যাগ করেন তিনি।

BJPbhatpara incidentDhankar

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর