কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বাড়তে চলেছে। মহার্ঘভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছতে পারে। তবে আগের সিদ্ধান্ত মতোই কোনও রকম বকেয়া বা ‘এরিয়ার’ মিলবে না। পয়লা জুলাই থেকে কার্যকর হবে নতুন ডিএ।
গত বছর কোভিডের ধাক্কা ও দেশ জুড়ে লকডাউন ঘোষণার পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত ডিএ-র হার ছিল ১৭%। মার্চে কেন্দ্র ৪% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। যা ২০২০-র ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনে সরকারের রাজস্ব-আয় কমতে শুরু করায় এবং কোভিডের মোকাবিলায় অর্থের সংস্থানের জন্য এপ্রিলে নির্দেশিকা জারি হয়, ২০২১-এর জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত থাকবে