দাম কমল কোভিশিল্ডের, রাজ্যের ক্ষেত্রে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে

Updated : Apr 28, 2021 18:59
|
Editorji News Desk

কয়েকদিন ধরেই সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কোভিশিল্ডের দাম নিয়ে উঠছিল প্রশ্ন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে কেন ভিন্ন মূল্যে টিকা কিনতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অবশেষে তীব্র বিতর্কের পর ডোজ প্রতি কোভিশিল্ডের দাম কমাল সিরাম ইনস্টিটিউট। এখন থেকে ৪০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা দিয়েই ডোজ প্রতি কোভিশিল্ড কিনতে পারবে রাজ্যগুলি। বুধবার টুইট করে একথা ঘোষণা করেছেন সিইও আদর পুণাওয়ালা।

টুইটারে পুণাওয়ালা লেখেন, "রাজ্যগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতিটি ডোজের দাম ৪০০ থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। এতে রাজ্যগুলির টাকা অনেকটাই বাঁচবে। এছাড়া এর ফলে টিকাকরণের পরিমাণ বাড়বে ও অনেকগুলি জীবন বাঁচবে।"

কয়েকদিন আগেই ডোজ প্রতি কোভিশিল্ডের দাম ঘোষণা করেছিল সিরাম। রাজ্যের জন্য প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ধার্য হয় ৪০০ টাকা। আর বেসরকারি হাসপাতালে প্রতিটি ডোজের দাম ধার্য হয়েছিল ৬০০ টাকা। তবে আগের দাম অর্থাৎ ১৫০টাকাতেই কেন্দ্র টিকা কিনতে পারবে বলে সংস্থার তরফে ঘোষণা করা হয়। দাম ঘোষণার পরই শুরু হয় বিতর্ক। তারপর অবশেষে রাজ্যগুলির জন্য ডোজ প্রতি টিকার দাম কমানোর সিদ্ধান্ত নেয় সিরাম।

Covishield price

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক