রাজ্যের জন্য সুখবর। স্বাস্থ্য। দফতর জানিয়েছে, অগাস্টে বাংলায় ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠাবে কেন্দ্র। মোট ১৩ দফায় এই ভ্যাকসিন আসবে বলে সূত্রের খবর।
টিকা প্রাপ্তির তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পর চতুর্থ স্থানে বাংলা। সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভ্যাকসিন পাচ্ছে উত্তরপ্রদেশ। সূত্রের খবর, চলতি মাসে মহারাষ্ট্র পাচ্ছে ৮১ লক্ষ ২৭ হাজার ৭৯০ ভ্যাকসিন। বিহার পাচ্ছে ৬৪ লক্ষ ৭৪ লক্ষ ৪৬০ ডোজ ভ্যাকসিন।
এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। কেন্দ্র জানিয়েছে, সারা দেশে ৯ কোটি ৮৪ লক্ষ ভ্যাকসিন সরবরাহ করা হবে চলতি মাসে।
সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া কেন্দ্রকে জানিয়েছে, ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠানো হবে পশ্চিমবঙ্গে।