করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই পরিস্থিতিতে স্বস্তির খবর দিল ভারত বায়োটেক। জুন মাস থেকেই শিশুদের উপর করোনা টিকা কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে পারে। রবিবার এফআইসিসিআই লেডিজ অর্গানাইজেশন আয়োজিত একটি ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে একথা জানিয়েছেন কোম্পানির ডেভলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসির প্রধান র্যাচেস এল্লা। করোনা পরিস্থিতির মধ্যে কোভ্যাকসিনের উৎপাদন আরও বাড়ানো হবে বলে ওই আলোচনায় জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষে টিকার ৭০০ মিলিয়ন ডোজ সরবরাহের কথা জানিয়েছেন। এর জন্য অগ্রিম ১,৫০০ কোটি টাকা দিয়ে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার।