সামান্য দুধ বিক্রেতা থেকে আজ কোটিপতি। একসময় বাড়ি বাড়ি মুড়িও বিক্রি করেছেন। কিন্তু কোন জাদুকাঠিতে এই অসাধ্য সাধন করলেন জগদীশপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা? বর্তমানে তিনি বিজেপি নেতা। তদন্তে নেমে অবাক তদন্তকারীরা। তদন্তেপ্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক দুর্নীতি। টানা ১৮ বছর জগদীশপুরের প্রধান থাকা ওই নেতার বিরুদ্ধে এলাকার মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করার একাধিক অভিযোগ রয়েছে লিলুয়া থানায়।একটা আস্ত হাট বেচে দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।তদন্তে আরও জানা গিয়েছে, জগদীশপুরে তিন বিঘা সম্পত্তি দখল করে বাগানবাড়ি তৈরি করেছেন তিনি। হাওড়া জেলা ও জেলার বাইরে মোট ২০টি বাড়ির মালিক এই বিজেপি নেতা। জগদীশপুর ছাড়াও শিবপুর, কদমতলা ও বেলগাছিয়ায় বাড়ি রয়েছে তাঁর। দিঘা, পুরী এবং মন্দারমণিতে রয়েছে তাঁর হোটেল। বর্ধমানে রয়েছে পেট্রল পাম্প। এই সব সম্পত্তির খতিয়ান খতিয়ে দেখছেন তদন্তকারীরা।