জম্মু কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গির গুলিতে মৃত্যু হল পুলিশ আধিকারিকের পরিবারের তিন সদস্যের।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায়। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই আহত হন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) ফায়াজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রী রাজা বেগমের। আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি ছিল তাঁদের মেয়ে রাফিয়া। সোমবার সকালে মৃত্যু হল তাঁর।
জম্মু এয়ারফোর্স স্টেশনে ড্রোন হামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ড্রোন হামলায় পাক যোগের সন্দেহ করছেন গোয়ান্দারা। তবে ড্রোন পাকিস্তান থেকে উড়ে আসেনি। এয়ারবেসের কাছাকাছি এলাকা থেকে ওড়ানো হয় ড্রোন।