শীতলকুচি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এ বার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি রাজ্য সভাপতির উপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল সিনহার পর দিলীপের প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হল। কমিশন সূত্রে খবর, ১৫ এপ্রিল সন্ধ্যা ৭ টা থেকে ১৬ এপ্রিল সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে।শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেতা সায়ন্তন বসুকেও ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহি চেয়ে নোটিস পাঠিয়েছে কমিশন।