Child Fever: শিশুদের জ্বর, শ্বাসকষ্ট মোকাবিলায় নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Updated : Sep 18, 2021 16:44
|
Editorji News Desk

রাজ্যে শিশুদের জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ সম্পর্কে গাইডলাইন ঘোষণা করল স্বাস্থ্য ভবন। প্রতিটি জেলায় এটি পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞ কমিটির সুপারিশে গঠিত ওই নির্দেশিকায় আক্রান্ত শিশুকে পর্যবেক্ষণের পদ্ধতি, তার ঘরোয়া চিকিৎসা এবং কী ভাবে বিপদের পূর্বাভাস বুঝে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তা বলা হয়েছে।

North Bengal fever: চোখ রাঙাচ্ছে অজানা জ্বর,জলপাইগুড়িতে গেল প্রতিনিধি দল

রাজ্যে শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে প্রতি দিন। বিশেষ করে উত্তরবঙ্গে (North Bengal) পরিস্থিতি সঙ্কটজনক।

করোনার তৃতীয় ঢেউয়ের (Coronavirus third wave) আগে শিশুদের এই জ্বর নিয়ে চিন্তিত রাজ্য স্বাস্থ্য দফতর। পরিস্থিতির উপর নজর রাখতে স্বাস্থ্য ভবন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। সেই কমিটির সদস্যেরা ভাইরাস ঘটিত জ্বরের কারণ খুঁজে তার চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা প্রস্তত করছেন।

হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকাও রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওই ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’-এ। রয়েছে, কোন পরিস্থিতিতে, কী ভাবে অক্সিজেন বা ভেন্টিলেটর ব্যবহার করতে হবে, সে সংক্রান্ত নির্দেশও।

viral feverWest Bengal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর