টুইট করেই নিজের ভুল মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।সংবাদমাধ্যমের কাছে কেন্দ্রের টিকা বন্টন নিয়ে মোদীকে কাঠগড়ায় তুলে পি চিদম্বরম বলেছিলেন, “আমায় এমন একটা রাজ্যের নাম বলুন যারা সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের কাছে থেকে টিকা কেনার দাবি জানিয়েছে।!এরপরে সোশ্যাল সাইটে দাবি করা হয়, কেন্দ্রের কাছে ভ্যাকসিন কেনার আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপরেই সোমবার রাতে কংগ্রেস নেতার টুইট লেখেন “আমি (সংবাদ সংস্থা) এএনআই -কে বলেছিলাম যে এমন কোনও রাজ্যের নাম জানাতে যারা সরাসরি ভ্যাকসিন কিনতে চেয়েছে। সোশ্যাল মিডিয়া কর্মীরা প্রধানমন্ত্রীকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি চিঠি পোস্ট করেছেন যেখানে এই ধরনের আবেদন জানানো হয়েছে। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি