ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

Updated : May 06, 2021 16:07
|
Editorji News Desk

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বৃহস্পতিবার রাজ্যে আসেন চার সদস্যের প্রতিনিধিদল। নবান্নে গিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করেন তাঁরা। দিল্লি ফিরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধিদল। ভোট-পরবর্তী হিংসার প্রেক্ষিতে ৩ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠি লেখেন রাজ্যের মুখ্য সচিবকে। গতকাল ফের চিঠি লেখেন তিনি। এরপরই রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

centralpost poll violenceGovernment

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর