রাজ্যগুলিকে বিনামূল্যে আরও করোনার টিকা সরবরাহের সিদ্ধান্ত নিল কেন্দ্র। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১ কোটি ৯২ লক্ষ টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে টুইটারে শুক্রবার একথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ১৬ থেকে ৩১ মে-র মধ্যে সরবরাহ করা হবে টিকাগুলি। মূলত, ৪৫ উর্ধ্ব ও স্বাস্থ্যকর্মীদের দেওয়ার জন্যই এই টিকাগুলি পাঠানো হবে বলে জানা গিয়েছে।