CBSE Result: সিবিএসই দশমে পাশের হার ৯৯.৪ %, এগিয়ে মেয়েরা

Updated : Aug 03, 2021 12:47
|
Editorji News Desk

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো রেকর্ড পাশের হার সিবিএসই দশমের ফলেও। দশম শ্রেণিতে পাশ করেছে ৯৯.৪ শতাংশ ছাত্রছাত্রী। দ্বাদশের মতো দশমেও মেয়েদের পাশের হার ছেলেদের থেকে বেশি। ৯৯.২৪ শতাংশ ছাত্রী ও ৯৮.৮৯ শতাংশ ছাত্র পাশ করেছে।

সোমবার দুপুর ১২টায় প্রকাশিত হয়েছে ফলাফল। ‘ফেল’ শব্দটা ব্যবহার করছে না সিবিএসই। বলা হচ্ছে ‘এসেনশিয়াল রিপিট।’ ওয়েবসাইটে যে ফল প্রকাশিত হচ্ছে সেখানেও ‘ফেল’ শব্দটা থাকছে না। সবথেকে বেশি পাশের হার ত্রিবান্দ্রমে, ৯৯.৯৯ শতাংশ। 

 যে পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে, তাতে যদি কেউ সন্তুষ্ট না হন, তাহলে অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হয়েছে।

এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults এও ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

CBSE Board 2021Results

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর