SSC upper primary recruitment : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করল আদালত

Updated : Jul 09, 2021 16:30
|
Editorji News Desk

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি পেল রাজ্য সরকার। শুক্রবার নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট।

এদিন চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানে হাইকোর্ট জানিয়েছে, তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট আদালত। তালিকা প্রকাশের পরে অভিযোগ থাকলে পদক্ষেপ নেবে এসএসসি। অভিযোগ থাকলে তা জানাতে হবে এসএসসির কাছে। অভিযোগ খতিয়ে দেখতে হবে সচিব পর্যায়ের আধিকারিককে। আবেদনকারীকে ডেকে শুনানি করে সিদ্ধান্ত নেবে এসএসসি। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এসএসসির শুনানির পরেও কোনও অভিযোগ থাকলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে। হাইকোর্ট জানিয়েছে, কোনও অভিযোগ থাকলে ২ সপ্তাহের মধ্যে তা দায়ের করতে হবে। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ২০১৬ থেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের ৫ বছর ছাড়ের পরামর্শ দিয়েছে আদালত।

Calcutta HCUpper primary recruitment

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর