বনগাঁয় (bangaon) বিজেপির শহিদ সম্মান(SAHID SAMMAN YATRA) যাত্রা ঘিরে উত্তেজনা।গৌরীপুর কালী মন্দিরের সামনে থেকেই মিছিল শুরুর কথা ছিল।
বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর আসার আগেই বিজেপি কর্মীদের জমায়েত বাড়তে থাকে। এরপরেই বিধাননগর কমিশনারেটের পুলিস ঘটনাস্থলে গিয়ে বিজেপি(BJP) কর্মীদের মহামারি আইনে গ্রেফতার করে। ঘটনার প্রতিবাদে প্রথমে গৌরপুর কালীবাড়ির সামনেই অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি(BJP)সাংসদ শাস্তনু ঠাকুর।
এরপরেই শান্তনু ঠাকুর ,জয়প্রকাশ মজুমদার ,অশোক কীর্তনিয়া সহ জেলার একাধিক হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে পুলিস। বিজেপি নেতাদের এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়।