ফিরহাদদের বিরুদ্ধে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর, অতিমারী আইনে ব্যবস্থার দাবি সৌমিত্রের

Updated : Jun 26, 2021 08:24
|
Editorji News Desk

ভুয়ো টিকাকরণ-কাণ্ডে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ শান্তনু সেন ও বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে অতিমারী আইনে এফআইআর করার দাবি তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী।

সৌমিত্র শুক্রবার একটি টুইটে দাবি করেছেন, 'কেন অতিমারি আইনে মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ শান্তনু সেন ও বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে না? যদি কোনও নাগরিকের মৃত্যু হয়, তা হলে তার দায় নিতে হবে তৃণমূল বিধায়ককে'। এই টুইটের সঙ্গে একটি ছবিও দিয়েছেন সৌমিত্র। সেখানে ফিরহাদ হাকিম ও দেবাঞ্জন দেবকে একই ফ্রেমে দেখা যাচ্ছে। ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি সরাসরি স্বাস্থ্যভবনে হাজির হন। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন বলেও জানান শুভেন্দু।

BJPSuvendu AdhikariTMCsoumitra khan

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর