আসন্ন রাজ্যসভার ভোটে প্রার্থী দিচ্ছে না বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ টুইট করে স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপির সিদ্ধান্ত । মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে আগামী ৪ অক্টোবর ভোট। সেই আসনে তৃণমূলের প্রার্থী সুস্মিতা দেব। সোমবারই মনোনয়ন জমা দিয়েছেন সুস্মিতা। সুস্মিতার বিরুদ্ধে এবার লড়াইয়ে নামছে না বিজেপি।
সোমবার টুইট করে শুভেন্দু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বিজেপি। কারণ হিসাবে শুভেন্দু জানিয়েছেন ভবানীপুরের উপনির্বাচনেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চায় রাজ্য বিজেপি। নির্বাচিত নন এমন একজন মুখ্যমন্ত্রী যাতে নির্বাচিত না হতে পারেন, সেটাই এখন বিজেপির একমাত্র লক্ষ্য।