বাংলায় নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবদ্বীপের সভায় তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভার জন্য গুজরাট থেকে লোক এনে প্যান্ডেল তৈরি হচ্ছে। তারা কোভিড ছড়াচ্ছে বাংলায়। মমতা বলেন, "আপনি বাংলায় কোভিড ছড়াবেন না, নরেন্দ্র মোদী। আমি বার বার করে বলছি।" নির্বাচন কমিশনের কাছে মমতার আর্জি, বাংলার বাইরে থেকে লোকজনের রাজ্যে ঢোকা বন্ধ করা হোক।