Delhi News: ধাবা মালিকের ফ্রিজ থেকে উদ্ধার মহিলার দেহ, দিল্লিতে 'শ্রদ্ধা কাণ্ডের' ছায়া

Updated : Feb 21, 2023 18:03
|
Editorji News Desk

ফের দিল্লিতে শ্রদ্ধা কান্ডের ছায়া৷ সম্প্রতি এক মহিলাকে খুন করে ফ্রিজের ভিতর তাঁর দেহ লুকিয়ে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।অভিযুক্ত সাহিল গেহলট নামের ব্যক্তি হরিদাস নগর এলাকার একটি ধাবার মালিক। গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই ধাবায় একটি দেহ লুকোনো রয়েছে। এরপরই ওই ধাবায় তল্লাশি চালিয়ে ফ্রিজের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ৷ 

পুলিশ সূত্রে খবর, সাহিল গাড়ির ভিতরে শ্বাসরোধ করে হত্যা করে মহিলাকে৷ তারপর সেই দেহ নিয়ে আসেন ধাবায়। তারপর সবার চোখে ধুলো দিয়ে দেহটিকে ধাবার ফ্রিজে লুকিয়ে রাখেন সাহিল। দেহটি লোপাটের চেষ্টাও করছিলেন, কিন্তু তার আগেই পুলিশের হাতে পড়ে যায় সাহিল। প্রয়াত মহিলা অন্য মেয়ের সঙ্গে সাহিলের বিয়ের কথা জানতেই অশান্তির শুরু হয়, জেরায় জানতে পেরেছে পুলিশ।

Delhi newsShraddha Murder CaseFridge

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক