Mumbai Acid Attack: মহিলাকে অ্যাসিড ছুড়লেন ৬২ বছরের বৃদ্ধা! তারপর...

Updated : Jan 21, 2023 10:25
|
Editorji News Desk

অ্যাসিড হামলায় (Acid Attack) গুরুতর আহত এক মহিলা। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) লোকমান্য তিলক মার্ক এলাকা। 

পুলিশ সূত্রে খবর,  ভোর পাঁচটা নাগাদ জল ভরছিলেন ওই মহিলা। আচমকাই ৬২ বছর বয়সী ওই ব্যক্তি আক্রান্ত ওই মহিলাকে গালিগালাজ করা শুরু করেন। এরপরেই তাঁর উপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। কিন্তু আশপাশের লোকজন অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন- ‘স্যর’ বা ‘ম্যাডাম’ নয় ডাকতে হবে ‘টিচার’ বলে, লিঙ্গসাম্য ফেরাতে কেরলের স্কুলে ‘অভিনব’ নিয়ম

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুরনো শত্রুতার জেরেই হামলা চালানো হয়েছে। হামলার পরই ওই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ডেপুটি কমিশনের-সহ একাধিক আধিকারিকরা।

acid attackcrime against womenwoman mumbai

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক