Uttar Pradesh Crime:বিয়েতে নারাজ, লিভ-ইন সঙ্গীকে গলা কেটে খুনের পর দেহ লোপাটের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

Updated : Aug 16, 2022 11:52
|
Editorji News Desk

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় প্রথমে লিভ-ইন সঙ্গীকে গলা কেটে খুন । তারপর ট্রলিব্যাগে ভরে দেহ লোপাটের ছক কষার অভিযোগ । অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করল পুলিশ । উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার ঘটনা ।      

অভিযুক্ত মহিলার নাম প্রীতি শর্মা । জানা গিয়েছে, চার বছর আগে স্বামীর থেকে আলাদা হন । এরপর ফিরোজ নামে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয় । তাঁর সঙ্গেই বহুদিন ধরে লিভ-ইনে থাকছিলেন প্রীতি শর্মা । সম্প্রতি, ফিরোজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রীতি । কিন্তু, ফিরোজ রাজি হননি । এরপরই দু'জনের মধ্যে ঝামেলা বাঁধে । এমনকি অভিযোগ, প্রীতিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ফিরোজ । সেই সময়ই প্রীতি ক্ষুর দিয়ে ফিরোজের গলা কেটে খুন করেন বলে অভিযোগ ।

এখানেই শেষ নয়, খুনের পর দেহ লোপাটেরও ছকও কষে ফেলেন প্রীতি । ফিরোজের দেহ ট্রলি ব্যাগে ভরে তা ফেলার জন্য গাজিয়াবাদ স্টেশনে ট্রেন ধরতে গিয়েছিলেন । সেখানেই রুটিন তল্লাশির সময় ধরা পড়ে যায় ওই অভিযুক্ত মহিলা । যে ক্ষুর দিয়ে খুন করা হয়েছে, সেটাও উদ্ধার করা হয়েছে । অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । 

crimeuttarpradeshMurder

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক