Goa Assembly Election: বিজেপির প্রতিপক্ষ কে? গোয়ায় জোর তরজায় কংগ্রেস, তৃণমূল, আপ

Updated : Jan 20, 2022 10:29
|
Editorji News Desk

গোয়া বিধানসভা নির্বাচনের(Goa Assembly Election) আগে কার্যত তুঙ্গে উঠল কংগ্রেস (Congress) বনাম তৃণমূলের (TMC) তর্জা। আসরে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টিও (AAP)। কে প্রকৃত বিজেপি বিরোধী, তা নিয়েই তরজা চলছে তিন দলে।

আরও পড়ুন: Goa Tmc : গোয়ার মন জিততে নতুন গানে প্রচার শুরু তৃণমূলের

গোয়ায় শেষ বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেও সরকার গড়তে পারেনি কংগ্রেস। সরকার তৈরি করেছিল বিজেপি। এবার অত্যন্ত তৎপর তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো সহ একঝাঁক কংগ্রেস নেতা জোড়া ফুল শিবিরে এসেছেন। আবার নির্বাচনের আগে তাঁদের কয়েকজন ফিরেও গিয়েছেন কংগ্রেসে।

আরও পড়ুন: TMC-BJP Clash: 'ক্ষমতায় এলেই এনকাউন্টার করা হবে', হুমকি বিজেপি বিধায়কের, পাল্টা দিলেন ফিরহাদ হাকিম

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গোয়ায় কংগ্রেসের পর্যবেক্ষক পি চিদাম্বরমের দাবি, কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপির সুবিধা করে দিতেই গোয়ায় সক্রিয় তৃণমূল এবং আপ। কারণ, আরব সাগরের তীরের ওই রাজ্যে লড়াইটা সরাসরি বিজেপি বনাম কংগ্রেসের।

তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের পাল্টা তোপ,কংগ্রেসের অপদার্থতাতেই গোয়া দখল করেছে বিজেপি। এবারও তৃণমূলের জোট প্রস্তাব ফিরিয়ে দিয়েছে হাত শিবির। ফলে বিজেপি সরকার গড়লে তার দায় নিতে হবে কংগ্রেসকেই।

GoaTMCAAP BJP Congress

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক