Kalyan Banerjee: JPC-এর বৈঠকে ওয়াকফ বিল নিয়ে তুলকালাম, হাত কাটল কল্যাণের, 'বরখাস্ত' তৃণমূল সাংসদ

Updated : Oct 22, 2024 19:17
|
Editorji News Desk

ওয়াকফ বিলের খসড়া নিয়ে উত্তপ্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠক। সোমবারই সরকারি আমলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জেপিসি বৈঠকে নতুন ওয়াকফ বিলের খসড়া নিয়ে তুমুল অশান্তির অভিযোগ। সূত্রের খবর, বিজেপির  তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদে জড়ান কল্য়াণ। সূত্রের দাবি, সেই ঘটনায় কাঁচের বোতল ভেঙে নিজেরই হাত কেটে যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, তাঁর হাতে ছটি সেলাইও পড়েছে। এই ঘটনার জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বরখাস্তের প্রস্তাব দেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পক্ষে ভোট দেন ৯ জন সাংসদ। ৮ জন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বরখাস্ত করার বিপক্ষে ভোট দিয়েছেন।

ওয়াকফ বিল নিয়ে নিয়ে ৪৪টি সংশোধনী আনছে কেন্দ্র। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে। সংসদের দুই কক্ষে এই  সংশোধনী পাস হলে আইনটির নতুন নাম হবে 'ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্স অ্য়ান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট'। এই নিয়েই প্রতিবাদ করে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি, মিম-এর মতো দলগুলি। 

বিরোধীদের আপত্তি সত্ত্বেও গত ৮ অগাস্ট লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিলটি 'অসাংবিধানিক ও মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী' বলে অভিযোগ তোলেন বিরোধী নেতারা। দীর্ঘ বিতর্কের পর ঐক্যমতের জন্য জেপিসির কাছে বিলটি পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই কমিটিতে বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে শাসক দলের সাতজন সাংসদ আছেন। সোমবারই এই বিল নিয়ে বাদানুবাদ হয়। মঙ্গলবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের একটি প্রস্তাব ঘিরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাগবিতন্ডা শুরু হয় শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। সেখানেই অশান্তির সূত্রপাত হয়। 

waqf board

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক