Counting: ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে শুরু বাংলার চার পুরসভা নির্বাচনের গণনা

Updated : Feb 14, 2022 07:28
|
Editorji News Desk

সোমবার সকাল ৮টা থেকে শুরু রাজ্যের চার পুরসভা নির্বাচনের গণনা (Counting)। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সকাল ৭টার মধ্যে এসে উপস্থিত হয়েছেন গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা (Three tier security system) থাকছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। 

 বাইরে থাকবে আরটি মোবাইল, এইচআরএসএসও, কিউআরটি ফোর্স, সশস্ত্র বাহিনী ও লাঠিধারী পুলিশ। দ্বিতীয় স্তরে শুধুমাত্র বন্দুকধারী পুলিশ থাকবে। তৃতীয় স্তরে আরও বেশি বন্দুকধারী পুলিশ।  রাজ্য নির্বাচন কমিশনের স্বীকৃত অনুমতিপত্র থাকলেই গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করা যাবে। সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে দ্বিতীয় স্তর পর্যন্ত। তৃতীয় স্তরে রাজ্য তথ্য-সংস্কৃতি ও জেলাশাসককের দফতরের কর্মীরা থাকবেন। তাঁরাই এ কাজে সহযোগিতা করবেন। তবে গণনা কেন্দ্রের প্রথম স্তরে ঢুকতে গেলে শুধুমাত্র সাদা কাগজ এবং পেন ছাড়া অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না। শুধুমাত্র সংবাদকর্মীদের এ ক্ষেত্রে দ্বিতীয় স্তর পর্যন্ত ছাড় দেওয়া হবে।

COUNTINGCivic Body PollsMunicipal Election

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক