Telengana Murder: বিয়ে ঠিক হতেই হুমকি ফোন, ছাত্রনেতার চাপে আত্মহত্যা তেলেঙ্গানার তরুণীর

Updated : Mar 21, 2023 16:26
|
Editorji News Desk

প্রেমিকাকে ফোনে বারবার হুমকি হেনস্থার অভিযোগে কাঠগড়ায় তেলেঙ্গানার ছাত্রনেতা। তেলঙ্গানার দণ্ডপল্লী এলাকার পরিচিত ছাত্রনেতার এই কাণ্ডে শেষপর্যন্ত আত্মহত্যা করেন ওই তরুণী। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি অভিযুক্তের প্রেমিকার বিয়ে ঠিক হয় অন্য জায়গায়। তা জানতে পেরেই তাঁকে ঘন ঘন হুমকি ফোন শুরু করেন ওই ছাত্রনেতা। তাঁকে বিয়ে করতে মৃতাকে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। এই পরিস্থিতি থেকে বাঁচতে শেষপর্যন্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই তরুণী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও মারা যান তিনি। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু পুলিশের।  

আরও পড়ুন- Arvind Kejriwal: অথৈ জলে কেজরিওয়ালের 'তৃতীয় ফ্রন্ট', নৈশভোজে এলেন না মমতা সহ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীরা 

TelenganaMurderHyderabadMarriage news

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক