নির্বাচনী বন্ড নিয়ে SBI-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানায়, নির্বাচনী বন্ডের তথ্য অসম্পূর্ণ। SBI-কে সম্পূর্ণ তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান, কেন নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে আনেনি এসবিআই। এটা তাদের প্রকাশ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। ওই দিনই SBI-কে এই ত্রুটির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশে SBI-এ গত মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার সেই তথ্য প্রকাশ্যে আনে কমিশন। বন্ডের ক্রেতা ও প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশও করে দেওয়া হলেও বন্ডের কোনও নম্বর ছিল না।