Varavara Rao Got Bail: ভীমা কোরেগাঁও মামলায় ভারাভারা রাওয়ের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

Updated : Aug 17, 2022 14:14
|
Editorji News Desk

ভীমা কোরেগাঁও মামলায় কবি ও সমাজকর্মী ভারাভারা রাওয়ের জামিন মঞ্জুর করল  সুপ্রিম কোর্ট। শারীরিক কারণেই তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে আদালত। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত জানান, তিনি আশাবাদী, এই নির্দেশের অপব্যবহার তিনি করবেন না। 

বম্বে হাই কোর্টের ১৩ এপ্রিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারাভারা রাওয়ের আইনজীবী। ১৩ এপ্রিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ভারাভারার শারীরিক কারণে স্থায়ী জামিন খারিজ করেছিল। অশীতিপর সমাজকর্মী বর্তমানে অন্তর্বর্তী জামিনে রয়েছেন।  

আরও পড়ুন: হাতিয়ার অসুস্থতা, সিবিআইয়ের হুঁশিয়ারি এড়াতে ১৪ দিন সময় চাইলেন অনুব্রত

ভারাভারার বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পুণের এলগার পরিষদ সমাবেশে উসকানিমূলক ভাষণ দেন তিনি। যার প্রেক্ষিতে কোরেগাঁও-ভামা যুদ্ধস্মারকের কাছে হিংসার ঘটনা ঘটে। পুণে পুলিশের অভিযোগ, এই সমাবেশ সংগঠনে যুক্ত ছিল মাওবাদীরাও। এই ঘটনার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা NIA। ২০১৮ সালে ৮ জানুয়ারি, ভারাভারার বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই বছরই ২৮ অগাস্ট তাঁর হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

Varavara RaoSupreme CourtBhima Koregaon violence

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক