Sikkim Avalanche: ভয়াবহ তুষারধস সিকিমে, অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, চাপা পড়ে আছেন আরও বহু মানুষ

Updated : Apr 04, 2023 15:54
|
Editorji News Desk

ভয়াবহ তুষারধস সিকিমের গ্যাংটক-নাথুলা পাস সংযোগকারী জওহরলাল নেহরু রোডে। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ এই ভয়াবহ তুষারধস ঘটে বলে জানা যাচ্ছে। ইস্ট মোজোর রিপোর্ট অনুযায়ী, অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বরফের তলায় চাপা পড়ে আছেন আরও অন্তত ৮০ জন। বরফের তলায় চাপা পড়ে যাওয়া ৬ জনকে উদ্ধার করে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। ওই ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন মহিলা ও ১ জন শিশু ছিল বলে জানা যাচ্ছে।

অন্তত ১৫০ জনের বেশি পর্যটক এখনও আটকে রয়েছেন ফিফটিনথ মাইলের পিছনে। ৩০ জন পর্যটককে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে বরফের তলা থেকে। তাঁদের এসটিএনএম হাসপাতাল এবং গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গিয়েছে, এই মুহূর্তে একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে সিকিম পুলিশ, ট্র‍্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের আধিকারিকরা এবং বিভিন্ন গাড়ির চালকেরা।

Sikkim

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক