Congress President Election: ২০ বছর পর গান্ধীহীন সভাপতি নির্বাচন, মুখোমুখি লড়াইয়ে থারুর-গেহলট

Updated : Sep 27, 2022 10:14
|
Editorji News Desk

এই প্রথম গান্ধী পরিবারকে বাদ দিয়ে সভাপতি বাছতে চলেছে কংগ্রেস। আগেই রাহুল গান্ধী এই মর্মে প্রস্তাব দেন। কংগ্রেস সভাপতির দৌড়ে রয়েছেন সোনিয়া-ঘনিষ্ঠ দুই নেতা শশী থারুর (Shashi Tharoor) এবং অশোক গেহলট (Ashok Gehlot)। এঁদের মধ্যে যে কেউ জয়ী হলেই এই প্রথম গাঁধী পরিবারের বাইরের কাউকে সভাপতি হিসেবে পাবে কংগ্রেস। উল্লেখ্য, থারুরের মনোনয়নে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) সায় দিয়েছেন বলেও খবর। আগামী ১৭ অক্টোবর হবে কংগ্রেস সভাপতি নির্বাচন।

আগেই তিরুবনন্তপুরমের সাংসদ শশী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। কংগ্রেসের অন্দরে বিক্ষুদ্ধ জি-২৩ শিবিরের অংশও ছিলেন তিনি। পাশাপাশি, অভ্যন্তরীণ রদবদল, নয়া সভাপতি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন শশী। সোমবার সন্ধ্যেয় সোনিয়ার সঙ্গে দেখা করে নির্বাচনে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেন এই কংগ্রেস সাংসদ। কয়েক ঘণ্টার মধ্যেই শশীর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম। যিনিও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। 

আরও পড়ুন- Chandigrah University : চণ্ডীগড়ের এমএমএস-কাণ্ডে গ্রেফতার আরও ১, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ

কয়েক বছর ধরেই রাহুলকে ফের সভাপতি পদে ফিরিয়ে আনার দাবি ওঠে কংগ্রেসের অন্দরে। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দেন স্বয়ং রাহুল। বরং,  গান্ধী পরিবারের সদস্যদের বাদ দিয়ে সভাপতি নির্বাচনের মত দেন তিনি। উল্লেখ্য, ১৯৯৮ সালে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেন সোনিয়া। তার আগে সীতারাম কেশরীই ছিলেন কংগ্রেসের গান্ধী পরিবার বহির্ভূত শেষ সভাপতি।

Congress Presidential Election 2022CongressSonia gandhiAshok GehlotShashi TharoorRahul Gandhi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক