Sonia Gandhi : কর্নাটকের রাস্তায় সনিয়ার পায়ে জুতো বেঁধে দিচ্ছেন রাহুল, ভাইরাল হল ছবি

Updated : Oct 13, 2022 15:41
|
Editorji News Desk

দিন কয়েক আগে একটি ছবি ভাইরাল হয়েছিল। বৃহস্পতিবারের কংগ্রেসের ভারত জড়ো যাত্রায় প্রায় একই রকম আরও একটা ছবি ভাইরাল হল। সেই ছবিতে দেখা গিয়েছিল কেরলের এক প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট্ট মেয়ের পায়ের জুতো বেঁধে দিচ্ছেন সাংসদ রাহুল গান্ধী। আর এদিন কর্নাটকের মান্ডিতে দেখা গেল সেই রাহুল এবার জুতো বেঁধে দিলেন মা সনিয়ার। 

সরকার বিরোধী এই আন্দোলনে এদিন থেকে পথে নেমেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। ১৭ অক্টোবর সভাপতি নির্বাচনের আগে এদিন কর্নাটকের রাস্তায় নেমেছিলেন তিনি। সঙ্গে ছিলেন ছেলে রাহুল গান্ধীও। খানিকক্ষণ হাঁটার পরেই দেখা যায়, সনিয়ার পায়ের সামনে বসে পড়েন রাহুল। কাছে গেলে দেখা যায়, হাঁটতে হাঁটতে সনিয়ার স্নিকারের ফিতে খুলে গিয়েছিল। আর সেই ফিতে লাগাতেই বসে পড়েছেন রাহুল। 

গত দুদিনের বিরতির পর বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়েছে কংগ্রেসের ভারত জড়ো আন্দোলন। 

CongressRahul GandhiSonia gandhiBharat Jodo Yatra

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক