Prajwal Revanna Arrested : জোর করে যৌন সম্পর্কের অভিযোগ, দেশে ফিরতেই গ্রেফতার দেবগৌড়ার নাতি রেভান্না

Updated : May 31, 2024 08:01
|
Editorji News Desk

দেশে ফিরতে অবশেষে গ্রেফতার কর্নাটকের জেডিএস সাংসদ ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। বৃহস্পতিবার রাতে জার্মানি থেকে ফিরতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক এবং তাঁদের ভিডিও রেকর্ড করার অভিযোগ রয়েছে। যে তালিকায় রয়েছেন বাড়ির এক পরিচারিকাও। এই লোকসভা ভোটে হাসান থেকে প্রার্থী রেভান্না। 

এই বছরের এপ্রিল মাসে রেভান্নার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তার কিছুদিন পরেও ফাঁস হয় ওই সেক্স-টেপ। এরপরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতিকে গ্রেফতারির দাবি ওঠে। কর্নাটকের ভোট মিটতেই জার্মানির মিউনিখ চলে যান রেভান্না। এই অবস্থায় দক্ষিণের রাজ্যে জোট শরিক জেডিএসের থেকে দূরত্ব বজায় রাখে বিজেপি। 

দাদু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাবা কর্নাটকের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী। কাকা এইচডি কুমারস্বামী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই পরিসরেই হাসানের বিদায়ী সাংসদ রেভান্না। বৃহস্পতিবার রাতে তাঁরে বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে। রেভান্নাকে গ্রেফতারের পাশাপাশি হাসানের বাড়িতেও তল্লাশি চলেছে। 

Prajwal Revanna Sex Tape

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক