Mallikarjun Kharge New President: বড় ব্যবধানে হার থারুরের,কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে

Updated : Oct 26, 2022 14:25
|
Editorji News Desk

বড় ব্যবধানে জয়। কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেস সভাপতি হলেন। এর আগে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস সভাপতি ছিলেন সীতারাম কেশরী।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটির তথ্য বলছে, দেশে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। মোট ভোট পড়েছে ৯,৩১৫টি। জয়ী প্রার্থী মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭,৮৯৭টি ভোট। ৪১৬টি ভোট বাতিল হয়েছে।  শশী থারুর পেয়েছেন মাত্র ১০৭২ ভোট। জয়ের পর মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছাও জানিয়েছেন শশী থারুর। তিনি জানান, কংগ্রেসের নতুন সভাপতি হওয়া বড় দায়িত্ব। তাঁকে আগামী দিনের জন্য শুভেচ্ছা। 

১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরে কেউ বসতে চলেছেন। সোনিয়া গান্ধীর অনুগত বলেই পরিচিত খাড়গে। তিনি জয়ী হওয়ায় কংগ্রেস দলের রাশ থাকবে গান্ধী পরিবারের হাতেই। এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট ও দিগ্বিজয় সিং মনোনয়ন জমা দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সরে যান দুজনেই। 

Congress PresidentMallikarjun KhargeNew Congress PresidentShashi Tharoor

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক