Abhishek Banerjee: ইডির এক্তিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কয়লা-কাণ্ডে হাজিরা দিতে গেলেন অভিষেক-রুজিরা

Updated : Mar 21, 2022 10:04
|
Editorji News Desk

ইডির (ED) এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ডে (Coal Scam) সোমবার ইডির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁদের। সূত্রের খবর, দিল্লি পৌঁছে সুপ্রিম কোর্টে ইডির এক্তিয়ার নিয়ে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেন অভিষেক।

ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য রবিবারই দিল্লি পৌঁছে যাচ্ছেন তিনি। দিল্লিতে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার জন্য সোম এবং মঙ্গলবার ডেকে পাঠিয়েছে ইডি। এর আগেও টানা ৮ ঘণ্টা ইডি-র জেরার মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন: প্রভাব পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় অশনির, আতঙ্ক আন্দামানে

কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে দিল্লিতে তলব করেছিল ইডি। পাল্টা অভিষেকে পক্ষ থেকে দিল্লি হাই কোর্টে আবেদন করা হয়েছিল, যাতে তাঁদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু গত ১১ মার্চ অভিষেকের সেই আবেদন খারিজ করে দেয় দিল্লির আদালত। সস্ত্রীক অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানোর বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Rujira BanerjeeED summonsAbhishek BanerjeeSupreme CourtEnforcement Directorate

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক