Abhishek Banerjee: 'BJP টাকা দিতে এলে দর বাড়ান', ত্রিপুরার সভায় পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Updated : Feb 20, 2023 18:03
|
Editorji News Desk

বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরাবাসীকে দর বাড়ানোর পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, ভোটের ৫-৭ দিন আগে বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে বিজেপি।

এদিন সিপাহিজলা বিধানসভা কেন্দ্রের বক্সনগর এলাকায় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই ত্রিপুরায় পালাবদলের ডাকও দেন অভিষেক। তিনি জানান,  বিজেপি ৫০০ টাকা দিলে আরও বেশি টাকা চাইবেন। ত্রিপুরার সভায় প্রথমে বাম ও পরে বিজেপির অপশাসন নিয়ে কটাক্ষ করেন তিনি। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ত্রিপুরায় বিজেপি জিতলে রান্নার তেলের দাম ২০০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা হয়ে যাবে।" বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলে বলেন, "ভোটের ৫-৭ দিন আগে বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে বিজেপি। ৫০০ টাকা দিলে ১০০০ টাকা চান। এক হাজার টাকা দিলে ২০০০ টাকা চান। এটা আপনাদেরই টাকা। গত ৫ বছর ধরে ওরা আপনাদের টাকা শুষে নিয়েছে। সেই টাকা ফেরত নিন। কিন্তু ভোটটা তৃণমূলকে দিন।"

tripuraAbhishek BanerjeeTripura Assembly Election 2023

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক