PM Modi: শনিবার বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কথা বলবেন আহতদের সঙ্গে

Updated : Jun 03, 2023 12:01
|
Editorji News Desk

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার খবরে কার্যত স্তম্ভিত দেশ। শনিবার দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক করবেন সেখানেই। কথা বলবেন আহতদের সঙ্গে। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। যা নিয়ে প্রবল উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও। এর আগে গতকাল দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছিলেন মোদী। বালেশ্বরের দুর্ঘটনার পর শুক্রবারই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই এই দুর্ঘটনার প্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল থেকেই বাড়ছে মৃত্যু মিছিল। মূলত দুমড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের কামরা থেকেই দেহ উদ্ধার হচ্ছে বলেই দাবি উদ্ধারকারীদের। সকাল হতেই বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের আসল ছবিটা ফুটে ওঠে। ইতিমধ্যেই স্থানীয় একটি বাড়ির উঠনো সাজিয়ে রাখা আছে থরে থরে লাশ। 

PM Modi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক