5G Network in India: পুজোর মুখেই খুশির খবর, অক্টোবরেই দেশ পাবে ৫জি পরিষেবা, মোদীর হাতেই শুভ সূচনা

Updated : Oct 02, 2022 08:03
|
Editorji News Desk

পুজোর মুখেই খুশির খবর। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ৫জি পরিষেবা। ‘ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন’-এর দাবি, অক্টোবরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ভারতে চালু হবে এই অত্যাধুনিক মোবাইল পরিষেবা। 

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছেন,  দেশের প্রায় ৮০ শতাংশ জায়গায় তাঁরা এই ৫জি পরিষেবাকে ছড়িয়ে দিতে চান খুব কম সময়ের মধ্যেই। তার কথা ভেবেই এই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলেও খবর। পরিসংখ্যান দিয়ে তাঁর আরও দাবি, অন্যান্য দেশ যেখানে ৪০-৫০ শতাংশ জায়গায় পরিষেবা দিতে বহু বছর লাগিয়েছে। সেখানে ভারত অল্প সময়ের মধ্যেই দেশের ৮০ শতাংশ জায়গায় পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। 

আরও পড়ুন- Gold price today: ৫০ হাজার ছাড়াল ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম, চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে

ভারতে এই উন্নত প্রযুক্তি আসার খবর কানাঘুষো শুরু পর থেকেই বিশেষজ্ঞরা দাবি কর আসছেন, এই প্রযুক্তিকে সফলভাবে চালাতে পারলে দেশের পক্ষে তা লাভজনক হবে। বিভিন্ন রিপোর্ট বলছে, ২০৩০ সালের মধ্যেই দেশের ৯০ শতাংশ অংশে চালু হয়ে যাবে ৫জি পরিষেবা। ফলে পাততাড়ি গুটোবে টু-জি এবং থ্রি-জি পরিষেবা।

 

Narendra Modimobile phone5G network5g india

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক