ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
২৮ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হয় 'জাতীয় বিজ্ঞান দিবস'। এই দিনেই 'রমন এফেক্ট' আবিষ্কার করেছিলেন মহান বিজ্ঞানী সিভি রমন । তার জন্য তিনি নোবেল পুরস্কারও পান । পদার্থবিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন ১৯২৮ সালে ২৮ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। একটি স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির পরিবর্তনের বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯৯৩ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে ভয়াবহ বন্যায় প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয় । ইরানের এই বন্যাকে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয়।
২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি সারা বিশ্বে ৮৩ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ।
১৯৩৬ : দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্ত্রী কমলা নেহরুর মৃত্যু।
১৯৪২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জাপানি সেনা জাভা দ্বীপটি দখল করে এবং দ্বীপটি ১৯৪৫ সাল পর্যন্ত তাঁদের নিয়ন্ত্রণে ছিল।
১৯৮৬ : সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ পালমেকে স্টকহোমে গুলি করে হত্যা করা হয়।
২০১৩ : পোপ বেনেডিক্ট ১৬ পদত্যাগ করেন । প্রায় ৬০০ বছরের মধ্যে এই প্রথম পোপ তাঁর পদ ছেড়েছিলেন।