Muslim donates land:বিশ্বের সর্ববৃহৎ মন্দির তৈরির জন্য আড়াই কোটির জমি দান করলেন মুসলমান ব্যবসায়ী

Updated : Mar 23, 2022 14:14
|
Editorji News Desk

 ধর্মের নামে রোজ যখন রক্তাক্ত হচ্ছে দেশ, হানাহানি, হিংসার খবরে ভরে যাচ্ছে খবরের কাগজের পাতা, সেখানে একটু অন্যরকম খবর। বিহারের এক মুসলমান ব্যবসায়ী আড়াই কোটি টাকা মূল্যের জমি দান করলেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির নির্মাণের জন্য। বিহারের পূর্ব চম্পারণ জেলার কায়েথওয়ালিয়া এলাকায় তৈরি হবে সেই বিরাট রামায়ণ মন্দির।

 পূর্ব চম্পারণের ব্যবসায়ী ইশতিয়াক আহমেদ খান ইতিমধ্যে জমিদান সংক্রান্ত সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করেছেন। জমিটি তাঁর পরিবারের ছিল, সেটাই তিনি দান করেছেন।মহাবীর মন্দির ট্রাস্ট এখনও পর্যন্ত ১২৫ একর জমি জোগাড় করতে পেরেছে। ট্রাস্ট শীঘ্রই আরও ২৫ একর জমি মন্দির নির্মাণের ব্যবস্থা করবে।

পূর্ব চম্পারণের ভিরাট রামায়ণ মন্দির চত্বরে ১৮টি মন্দির থাকবে এবং শিব মন্দিরে বিশ্বের সর্ববৃহৎ শিবলিঙ্গ স্থাপন হবে। মন্দির নির্মাণের আনুমানিক খরচ ৫০০ কোটি টাকার মতো হবে। 

TempleMuslim

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক