Janmashtami 2022: জন্মাষ্টমীর পূণ্যলগ্নে সেজে উঠেছে গোটা দেশ, শুভেচ্ছা জানালেন দ্রৌপদী-মোদী-মমতা

Updated : Aug 26, 2022 16:52
|
Editorji News Desk

ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে ( Janmashtami )  মথুরার ( Mathura ) কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ ৷ সেই পূণ্য তিথির স্মরণে এই দেশে মহাআড়ম্বরে পালিত হচ্ছে  জন্মাষ্টমী ৷  মথুরা, বৃন্দাবনে দিনটিকে সাড়ম্বরে পালন করা হচ্ছে। রয়েছে পুণ্যার্থীদের ভিড়। বিভিন্ন মন্দিরে চলছে আরতি।

নদিয়ার মায়াপুরে ইসকনে মহসমারোহে শুক্রবার সকাল থেকে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব। শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে দেশ-বিদেশের ভক্তদের সমাগমে হয়েছে। সকাল থেকেই চলছে বিশেষ পুজো। যজ্ঞ অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত নিয়ে চলছে বিশেষ অনুষ্ঠান। 

আরও পড়ুন- Janmashtami at ISKCON, Mayapur: মায়াপুরের ইস্কন মন্দিরে মহাসমারোহ, জমে উঠেছে জন্মাষ্টমীর উৎসব

দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, জন্মাষ্টমী মানে গোকুল অষ্টমী, কৃষ্ণের জন্মদিন। শ্রী কৃষ্ণ মথুরায় শ্রাবণ মাসে রোহিণী নক্ষত্রের মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনে কার্নিভাল উদযাপন করার প্রথা রয়েছে। বন্ধুত্ব, সাম্য ও ঐক্যের প্রতীক শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই..! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, জন্মাষ্টমীর শুভ লগ্নে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভক্তি ও আনন্দের এই উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য। জয় শ্রীকৃষ্ণ ! 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মাষ্টমীর শুভ উপলক্ষে শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে জ্ঞান, আনন্দ এবং শান্তির আশীর্বাদ করুন। জয় শ্রী কৃষ্ণ!

Janmashtami 2022Draupadi MurmuMamata BanerjeeNarendra Modi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক