Viral video: বোরখা পরে প্রেমিকার সঙ্গে দেখা, 'অপরাধে' পুলিশি হেফাজতে উত্তরপ্রদেশের যুবক

Updated : Aug 25, 2022 17:52
|
Editorji News Desk

প্রেমের জন্য মানুষ কী না করে! যুগ যুগ ধরেই অবিশ্বাস্য সব কাণ্ড ঘটিয়ে এসেছে মানুষ একটি সম্পর্ক টিকিয়ে রাখার উদ্দেশ্যে! সেই তালিকায় এবার যুক্ত হল ২৫ বছর বয়সী সইফ আলির নাম। সকলকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করবেন বলে বোরখার আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু, তাতেই হিতে বিপরীত হয়ে গেল! বৃহস্পতিবার তাঁর নামে 'শান্তি বিঘ্নিত করার অপরাধে' মামলা দায়ের করল সিধৌলি থানার পুলিশ।

জানা গিয়েছে, নতুন চাকরির সুবাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে মেহমদপুর গ্রামের বাসিন্দা সইফ আলি বোরখা পরে তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। 

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রাম) সঞ্জীব বাজপেয়ী বলেন, মঙ্গলবার ওই যুবক বোরখা পরে নিজের পরিচয় লুকিয়ে গ্রামে ঢোকেন। তাঁকে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই বোরখা খুলতে বলেন। সেই বোরখা খোলার পর আসল 'সত্য' উন্মোচিত হয়। 

ঘটনার ভিডিয়ো করে ওই গ্রামের স্থানীয় বাসিন্দাদের একজন ছেড়ে দেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি ভাইরাল হয়। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন সইফ আলি।

Uttar Pradeshviral video

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক