Mangaluru Viral Video : রাস্তা ছেড়ে ফুটপাথে গাড়ি, পিষে দিল যুবতিকে, গুরুতর আহত আরও ৪

Updated : Oct 19, 2023 12:18
|
Editorji News Desk

দুপুরবেলা । রাস্তাঘাট প্রায় শুনশান । ফুটপাথের উপর দিয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছেন পাঁচ যুবতি । পিছন থেকে হঠাৎই গাড়ির ধাক্কা । মুহূর্তের মধ্যে পাঁচ যুবতিকে প্রায় পিষে দিয়ে বেরিয়ে যায় গাড়িটি । ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে । ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । 

পাঁচ যুবতির মধ্যে একজনের মৃত্যু হয়েছে । বাকি চারজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গিয়েছে, মাত্র ৬ সেকেণ্ডের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে যায় । জানা গিয়েছে, সাদা রঙের গাড়ি মানাগুডা জংশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপরে উঠে আসে । ভিডিওতে দেখা গেল, গাড়ির ধাক্কায় চারজন ছিটকে পড়েন ফুটপাথে । আরেকজন চাকার নীচে চলে যান। তাঁকে টেনে-হিচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি । 

দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান কমলেশ বলদেব নামে ওই অভিযুক্ত । ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Mangaluru

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক