খালিস্তানি সন্ত্রাসবাসী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের হাত থাকতে পারে। এমনই অভিযোগ করেছিল কানাডা। ভারতের কূটনীতিবিদকেও বহিষ্কার করা হয়েছিল। এই নিয়ে নয়াদিল্লি ও ওটায়ার মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এবার কড়া সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। মঙ্গলবার উচ্চপদস্থ কানাডিয়ান কূটনীতিবিদকে ভারত ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। আগামী ৫ দিনের মধ্যে তাঁকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। নয়াদিল্লির পক্ষ থেকে বিবৃতি দিয়ে কানাডার হাই কমিশনারকেও ভারতে তলব করা হয়েছে।
নয়াদিল্লি বিবৃতিতে জানিয়েছে, ভারতের আভ্যন্তরীন আলোচনায় কানাডিয়ান কূটনীতিবিদের হস্তক্ষেপে সমস্যা তৈরি হয়েছে। হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে কানাডা আগেই ভারতের নামে সরাসরি আঙুল তুলেছে। দেশের অভ্যন্তরে ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে ওই কূটনীতিবিদের যোগাযোগ আছে কিনা, তা আঁচ করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
গত ১৮ জুন কানাডার সারেতে গুরদ্বোয়ারার সামনে গুলিবিদ্ধ হন হরদীপ সিং নিজ্জা। প্লাম্বারের কাজ করতেন তিনি। ১৯৯৭ সাল থেকে পঞ্জাব থেকে কানাডায় বসবাস করতে হরদীপ। জানা গিয়েছে, খালিস্তানি সংগঠন KTF-এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন নিজ্জার।