On This Day in History 31 October: ক্যালেন্ডারে আজ ৩১ অক্টোবর, কেন স্মরণীয় ইতিহাসের পাতায়

Updated : Oct 31, 2023 06:19
|
Editorji News Desk

ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।

১৮৭৫ সালের ৩১ অক্টোবর। গুজরাতে জন্মগ্রহণ করেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। যিনি ভারতীয় রাজনীতিতে লৌহ পুরুষ বলেই পরিচিত। তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হয় একতা দিবস। ২০১৪ সাল থেকে এই দিবস পালন করা হচ্ছে। 

ক্যালেন্ডারে আজ ৩১ অক্টোবর। ভারতীয় রাজনীতির ইতিহাসে দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীকে হারানোর দিন। ১৯৮৪ সালের এই দিনেই আততায়ীদের হাতে খুন হয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর বাসভবনের মধ্যেই স্টেনগানের গুলিতে ঝাঁঝরা হয়েছিল ইন্দিরার দেহ।  ১৯৬৬ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ইন্দিরা। 

১৭ বছর আগের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি অমৃতা প্রীতম। ১৯১৯ সালে তাঁর জন্ম। তাঁর হাতেই বদলে গিয়েছিল পঞ্জাবি সাহিত্য। শুধু ভারত নয়, সীমান্তপারেও সমান জনপ্রিয় ছিলেন বিশিষ্ট এই লেখিকা। 

 

History

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক