History of 12th February: তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্মগ্রহণ আজকের দিনেই, জানুন ইতিহাস

Updated : Feb 12, 2024 06:29
|
Editorji News Desk

ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।

বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।

ইতিহাসের পাতায় আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১২ ফেব্রুয়ারি এমন একটি দিনে মোট ৩ জন গুরুত্বপূর্ণ ব্যাক্তি জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই প্রতিবেদনে আমরা তাঁদের নিয়েই আলোচনা করব। 

চার্লস ডারউইনের নাম আমরা কমবেশি সবাই জানি। যিনি বিবর্তনবাদ নিয়ে গবেষণা করেছিলেন। ১৮০৯ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ২২ বছর বছরে একাধিক দেশ ঘুরেছিলেন । সেসময় বিবর্তনবাদের একাধিক বিষয় নিয়ে বিভিন্ন দেশে গবেষণা করেছিলেন ডারউইন।

আজকের দিনেই জন্মগ্রহণ করেন আব্রাহাম লিঙ্কন। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি আমেরিকায় জন্মেছিলেন তিনি। তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট। দাসত্ব প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করেছিলেন লিঙ্কন।  

১৮২৪ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তাঁর আসল নাম ছিল মূলশঙ্কর।গুজরাতের তঙ্করা নামক একটি জায়গায় জন্মগ্রহণ করেন। পশুবলি, জাত বিচার, বাল্য বিবাহ সহ সমাজের একাধিক কুসংস্কারের বিরোধিতা করেছিলেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 

History

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক