On this day December 31: প্রথম তেরঙা উত্তোলন, রাজীব গান্ধীর শপথগ্রহণ, ইতিহাসে ৩১ ডিসেম্বর

Updated : Dec 31, 2023 06:38
|
Editorji News Desk

৩১ ডিসেম্বর তারিখটি ভারতের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ। ১৬০০ খ্রিস্টাব্দে এই দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয়েছিল যে এই সংস্থাটি পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের সঙ্গে ব্যবসা করবে। কোম্পানির মশলা বাণিজ্য করার কথা ছিল কিন্তু কোম্পানিটি বাণিজ্যের পরিধি প্রসারিত করে এবং তারপর ভারতীয় রাজ্যগুলিকে নিজেদের অধীনস্ত করে নেয়।

১৯২৯ সালের এই দিনে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা লাহোর অধিবেশনে সম্পূর্ণ স্বাধীনতা গ্রহণ করেন। ১৯২৯ সালে ৩১ ডিসেম্বর মধ্যরাতে লাহোরে রাভি নদীর তীরে, মহাত্মা গান্ধী কংগ্রেস কর্মীদের সঙ্গে সম্পূর্ণ স্বরাজের শপথ নিয়েছিলেন। কংগ্রেসের লাহোর অধিবেশনে গৃহীত প্রস্তাবে স্বাধীনতা ও আইন অমান্যকে গুরুত্ব দেওয়া হয়। মতিলাল নেহেরু এই প্রস্তাবগুলিকে সমর্থন করেন। ৩১ ডিসেম্বর প্রথমবার তেরঙা পতাকা উত্তোলন করা হয়েছিল।

১৯৮৪ সালে ৩১ অক্টেবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর লোকসভা নির্বাচন দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হয় এবং ৪০ বছর বয়সে, নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করার পর, রাজীব গান্ধী ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

History

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক