ED on Coal Scam: কয়লাকাণ্ডে রাজ্যের আইপিএসদের দিল্লি তলব ইডির, হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত সিং

Updated : Aug 29, 2022 13:25
|
Editorji News Desk

গরু পাচার কাণ্ডের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডেও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের আট আইপিএস আধিকারিককে তলব করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। তবে সোমবার আইপিএস জ্ঞানবন্ত সিং হাজিরা এড়িয়ে গিয়েছেন। এদিন সকাল ১১ টায় দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাজিরা দেননি জ্ঞানবন্ত।

এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিং-কে এর আগেও দিল্লিতে তলব করা হয়েছিল। ইডির দফতরে হাজিরাও দিয়েছিলেন তিনি। ইডি সূত্রের খবর, যে সময় কিংপিন লালার নেতৃত্বে কয়লা পাচারের রমরমা ছিল রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে, সেই সময় এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। 

আরও পড়ুন- CBI raids in Birbhum Rice mill : 'ভোলে ব্যোম'-এর পর 'শিব শম্ভু', বীরভূমের আরও একটি রাইস মিলে হানা CBI-এর

এই তালিকায় জ্ঞানবন্ত ছাড়াও রয়েছেন আইপিএস শ্যাম সিং, রাজীব মিশ্র, তথাগত বসু, সুকেশ জৈন, ভাস্কর মুখোপাধ্যায়, এস সেলভামুরুগন ও কোটেশ্বর রাও। এদের মধ্যে কেউ সেই সময় ছিলেন ডিআইজি, কেউ আইজি, কেউ পুলিশ সুপার। উল্লেখ্য, এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু অভিষেক নন, তাঁর স্ত্রী রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করা হয় কলকাতায়।

IPS Gyanbant SinghCoal Smuggling CaseTMCIPS officercoal scamED summons

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক