Gujarat Assembly Election Dates : ২ দফায় গুজরাতের বিধানসভা নির্বাচন, দিনঘোষণা কমিশনের

Updated : Nov 10, 2022 13:25
|
Editorji News Desk

গুজরাত বিধানসভা নির্বাচনের দিনঘোষণা করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১ ও ৫ ডিসেম্বর ২ দফায় গুজরাতে ভোটগ্রহণ হবে। গণনা হবে ৮ ডিসেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ। মোট ১৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ। ৯-১৪ নভেম্বর প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করেছে কমিশন। ১০-১৭ নভেম্বরের মধ্যে দ্বিতীয় দফার মনোনয়ন পেশ। 

নির্বাচন কমিশন জানিয়েছে, গুজরাত বিধানসভা নির্বাচনে মোট ৫১ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। ১২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত হবে। ৮০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা ঘরে বসে ভোট দিতে পারবেন। গত নির্বাচনের থেকে এই নির্বাচনে গুজরাতে রূপান্তরকামী ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে।

Gujarat Election 2022election commission of indiaGujarat Election

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক