Dilip Ghosh: উত্তরপ্রদেশে ভোটপ্রচারে যাওয়া নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের

Updated : Jan 19, 2022 14:09
|
Editorji News Desk

অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক এবং উত্তরপ্রদেশে মমতার ভোটপ্রচারে যাওয়ার বিষয়টিকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ , (Dilip Ghosh)।

বুধবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ বলেন, ''এমন বৈঠক আগেও হয়েছে। অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও অনেকে এসেছেন ২০১৯ সালে। কিন্তু কে কাকে সাহায্য করেছে! সবারই তো আসন কমেছে, অনেকের প্রতিনিধি নেই লোকসভায়। এই সব নাটক নির্বাচনের আগে হয় সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা চেষ্টা হয় যে এই করে দেব, ওই করে দেব।"

আরও পড়ুন: TMC: গোয়ায় তৃণমূলের প্রার্থীতালিকায় চমক, লড়ছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশে মমতার প্রচার নিয়ে দিলীপ ঘোষ বলেন, "উনি এর আগেও লক্ষৌ, পাটনা গিয়েছেন। কিছুই প্রভাব পড়েনি। ওখানে ওঁর পার্টি বলতেই কিছু নেই, বাকিদের কী সাহায্য করবেন? কী প্রভাব আছে উত্তরপ্রদেশে?"

দিলীপের আরও কটাক্ষ, অখিলেশ যাদব বুঝতে পেরেছেন পরাজয় নিশ্চিত। তাই নতুন লোক নিয়ে ভিড় করার চেষ্টা করছেন। ওখানকার লোক যোগীকে দেখেছেন। সবাই সবব দেখেই ভোট দেবেন।"

Mamata BanerjeeDilip Ghosh Akhilesh Yadav

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক