Jagdeep Dhankhar: গীতার শ্লোক উল্লেখ করে টুইট ধনখড়ের, নাম না করে মমতাকে খোঁচা

Updated : Feb 11, 2022 12:48
|
Editorji News Desk

 টুইটারে রাজ্যপালকে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু তাতেও বন্ধ হয়নি ধনখড়ের টুইট। এবার অবশ্য কারোর নাম উল্লেখ করেননি।  বৃহস্পতিবার গীতার বাণী উদ্ধৃত করে রাজ্যপাল টুইটারে লিখলেন, “মা ফলেষু কদাচন। রাজ্যবাসীর আরও উন্নতির জন্য সংবিধান মেনে আমি কাজ করে চলেছি। ফলের আশা করি না।”

দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।  কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, তিনি 'বিরক্ত হয়ে রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন'। 

পালটা জবাব দিয়েছিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) টুইটে লেখেন, “সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী সাংবিধানিক রীতি ও আইনের শাসনকে কেউ ব্লক করতে পারে না। যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা সংবিধানের প্রতি আস্থাশীল, অনুগত থাকবেন।” 

এবারের টুইটে মমতার নাম উল্লেখ না থাকলেও তা আসলে মুখ্যমন্ত্রীর উদ্দেশে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

TwitterMamata BanerjeeJagdeep Dhankar

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক