DGCA on Air India: 'অপেশাদারের মতো আচরণ', বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব কাণ্ডে তিরস্কার ডিজিসিএ-র

Updated : Jan 12, 2023 20:14
|
Editorji News Desk

বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করেছেন এক পুরুষ যাত্রী। অভিযোগ পেয়েও ব্যবস্থা নেয়নি এয়ার ইন্ডিয়া (Air India)। এবার বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়াকে তিরস্কার করল ডিজিসিএ (DGCA)।

নিয়ামক সংস্থা জানিয়েছে, বিমান সংস্থা অপেশাদারের মতো পদক্ষেপ করেছে। যা পদ্ধতিগত ব্যর্থতা প্রকাশ করে। এয়ার ইন্ডিয়ার ওই বিমানের চালক ও কর্মীদের জবাবদিহি চেয়েছেন ডিজিসিএ-র ডিরেক্টরেকট জেনারেল।

আরও পড়ুন: মাঝ আকাশে ফের অভব্যতা পুরুষ সহযাত্রীর, এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলার কম্বলে প্রস্রাব

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে এই কাণ্ড ঘটে। মহিলা বিমান সংস্থাকে জানানোর পরেও অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। এরপরই এয়ার ইন্ডিয়ার গ্রুপ চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন যাত্রী। চিঠি প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ করে সংস্থা।

Air India FlightsAir IndiaDgca guidelines

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক